গাজীপুরের কারখানায় আগুন নিয়ন্ত্রণে

০৮ মে, ২০২৩

টঙ্গী উপজেলার সাতাইশ এলাকায় জিজে ক্যাপস অ্যান্ড হেডওয়্যার লিমিটেড কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। রোববার রাত ১১টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আটটি ইউনিট আগুন নেভাতে কাজ করে।

পাশাপাশি, রাত ১১টার দিকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) একটি বুলেটিনে বলা হয়েছে, আগুন নিয়ন্ত্রণে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

কারখানা ভবনের মালিক মো: সোলায়মান জানান, বকেয়া বেতন-ভাতা নিয়ে কারখানার শ্রমিকরা দিনভর আন্দোলন করছেন।

একপর্যায়ে রাত ৯টার দিকে তারা কারখানার কর্মকর্তাদের মারধর শুরু করে এবং কারখানার পঞ্চম তলায় আগুন ধরিয়ে দেয়।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
সূত্র : ইউএনবি