১০ জুলাই, ২০২৩
খুলনার পাইকগাছার বাকা ব্রিজের নিচ থেকে ৬ মাস বয়সি এক অজ্ঞাত শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (১০ জুলাই) সকালে উপজেলার রাড়ুলী ইউনিয়নের বাঁকা ব্রিজের নিচ থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, সোমবার সকালে উপজেলার রাড়ুলী ইউনিয়নের বাঁকা ব্রিজের নিচে ওই শিশুটির লাশ দেখতে পেয়ে স্থানীয়রা থানা পুলিশকে খবর দেয়। তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ লাশটি উদ্ধার করে। তবে কে বা কারা ঘটনাটি ঘটিয়েছে তা না জানাযায়নি। তবে শিশুটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
তিনি আরও জানান, শিশুটির লাশ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ডিএনএ পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সূত্র: ইউএনবি