১৮ আগস্ট, ২০২৩
চুয়াডাঙ্গার দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলচালক হারুন অর রশিদ (৫০) নামে এক অফিস সহকারীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৮ আগস্ট) দুপুরে উপজেলার ব্রাক অফিসের সামনে এই দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, হারুন ওই উপজেলার ছাতিয়ান তলা গ্রামের আব্দুল আজিজের ছেলে এবং চুয়াডাঙ্গা সাব রেজিস্ট্রি অফিসের অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ জানায়, শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে তিনি মোটরসাইকেলে তার স্ত্রীকে নিয়ে গ্রামের বাড়ি আসছিলেন। পথে ব্রাক অফিসের সামনে এলে একটি ইজি বাইকের সাথে সংঘর্ষে ঘটনাস্থলেই তিনি মারা যান। তার স্ত্রী চিকিৎসাধীন আছে বলেও জানায় পুলিশ ।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, ওপারেশন) শফিউল আলম জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।