০২ সেপ্টেম্বর, ২০২৩
ঝালকাঠির সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নে বজ্রপাতে ইসাহাক হাওলাদার (৬০) নামে এক কৃষক নিহত হয়েছেন। শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে ধানের জমিতে বীজ রোপণ করার সময় এ ঘটনা ঘটে। পোনাবালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফারুক হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, পোনাবালিয়া ইউনিয়নের ইছালীয়া গ্রামের ধানের বীজ রোপণ করছিলেন ইসাহাক হাওলাদার। একপর্যায়ে বিকেল ৪টার দিকে বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন খান বলেন, বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই মারা যান। এলাকার লোকজন তাকে মৃত অবস্থায় উদ্ধার করেছে। পরে রাতেই তাকে দাফন করা হয়েছে।