দিনাজপুরে সাপের কামড়ে যুবকের মৃত্যু

১৫ সেপ্টেম্বর, ২০২৩

দিনাজপুরের বিরলে বিষধর সাপের কামড়ে রণজিত চন্দ্র (৩৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার ধামইড় ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রণজিত মৃত কালিন্দ্র চন্দ্র শীলের ছেলে।

স্থানীয়রা জানায়, সকালে ধানের জমিতে ঘাস তোলার সময় বিষধর সাপ কামড় দিলে রণজিত জমিতে পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।সাপের কামড়ে যুবকের মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছেন ৩ নং ধামইড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোসলেম উদ্দীন।