নবাবপুর রোডে একটি বাড়ি ঘিরে রেখেছে র‍্যাব

১৪ নভেম্বর, ২০২৩

রাজধানীর নবাবপুর রোডে একটি বাড়ি ঘিরে রেখেছে র‌্যাব। সেখানে বোমাসদৃশ বস্তুর সন্ধান পাওয়া গেছে বলে দাবি করা হচ্ছে।

সোমবার (১৩ নভেম্বর) রাত ১২টার দিয়ে বিষয়টি জানান র‌্যাব-৩ এর সিও লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।  

র‌্যাব কর্মকর্তা জানান, নবাবপুর রোডে একটি বাড়িটি ঘিরে রেখেছেন র‌্যাব-৩ এর সদস্যরা। ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে র‌্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট।

আসলে সেটি বোমা নাকি অন্য কিছু তা পরীক্ষা করে দেখা হবে বলে জানান র‌্যাব কর্মকর্তা।