২০০ রান করলেই সেমিফাইনাল নিশ্চিত

১৩ ডিসেম্বর, ২০২৩

২০০ রান করলেই সেমিফাইনাল নিশ্চিত হবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের। যুব এশিয়া কাপের ১১তম ম্যাচে শ্রীলংকার মুখোমুখি বাংলাদেশের যুবারা।

বুধবার দুবাইয়ের আইসিসি একাডেমিতে টস জিতে শ্রীলংকা যুব দলকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। আগে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ৫০ ওভারে ১৯৯ রান করে শ্রীলংকা অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল।

জয়ের জন্য ৩০০ বলে বাংলাদেশের প্রয়োজন ২০০ রান। এই রান করতে পারলেই সেমিফাইনাল নিশ্চিত হবে। 

আসরের প্রথম ম্যাচে বাংলাদেশ হারায় স্বাগতিক আরব আমিরাতকে। দ্বিতীয় ম্যাচে জাপানকে উড়িয়ে দেয় বাংলাদেশের যুবারা। আজ শ্রীলংকাকে হারাতে পারলেই সেমিফাইনাল নিশ্চিত।