☰
✕

খুলনা-৩ আসনের সাবেক এমপি আশরাফ আর নেই

১৮ জুলাই, ২০২০

বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব খুলনা-৩ আসনের সাবেক এমপিমো. আশরাফ হোসেন (৮০) মৃত্যূ বরণ করেছেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

শুক্রবার (১৭ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে ঢাকার ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। দীর্ঘদিন ধরে ক্যানসার ও হার্টের সমস্যায় ভুগছিলেন এই সাবেক হুইপ।

আজ শনিবার (১৮ জুলাই) বাদ জোহর রাজধানীর নিকুঞ্জ-২ জামে মসজিদে আশরাফের জানাজা অনুষ্ঠিত হবে।

বিএনপির মনোনয়ন নিয়ে খুলনা-৩ আসন থেকে চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন মো. আশরাফ। এক সময় দলের যুগ্ম মহাসচিবও ছিলেন তিনি। এছাড়া শ্রমিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থাকায় ছিলেন খুলনা জুট ওয়ার্কার্স ইনস্টিটিউটের সভাপতিও ছিলেন তিনি।