শৈলকুপায় ট্রাক্টর উল্টে চালক নিহত

১৬ ফেব্রুয়ারি, ২০২৪

ইটভাটার মাটি টানা গাড়ি উল্টে আরিফ নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকালে ঘটনাটি ঘটেছে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কৃর্ত্তিনগর গ্রামে।

নিহত গাড়ি চালকের বাড়ি উপজেলার হাকিমপুর ইউনিয়নের হরিহরা গ্রামে। তিনি ওই গ্রামের ইজাহার আলীর ছেলে।

এলাকাবাসী সুত্রে জানা গেছে, মাটি বহনকারী ট্রাক্টরটি দ্রুত গতিতে শৈলকুপার কাতলাগাড়ি বাজার থেকে লাঙ্গল বাঁধ বাজারের দিকে যাচ্ছিল। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার পাশে জিকে সেচ খালের মধ্যে পড়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে কাতলা গাড়ি পুলিশ ক্যাম্পের ইনর্চাজ এস আই গিয়াস উদ্দিন জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই গাড়ির চালক আরিফ মারা যান। তবে নিশ্চিত হওয়ার জন্য তাকে হাসপাতালে নেয়া হয়। শৈলকূপা থানার ওসি মো. শফিকুল ইসলাম চৌধুরী জানান, আরিফ হোসেনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।