১০ আগস্ট, ২০২০
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে পাবনা জেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
আজ সোমবার (১০ আগস্ট) জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে ও পাবনা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বৃক্ষের চারা রোপণের মধ্যদিয়ে এ কর্মসূচি পালন করা হয়।
পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল, জেলা প্রশাসক কবীর মাহমুদ, পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, পাবনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাহেদ পারভেজ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মোখলেছুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট (এডিএম) জাহিদ নেওয়াজসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। এ সময় ফলদ, বনজ ও ঔষধী গাছের চারা রোপণ করা হয়।