কুষ্টিয়ায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২১ সেপ্টেম্বর, ২০২৬

নাশকতার মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শরিফুদ্দিন রিমনকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে কুষ্টিয়া শহরের পুলিশ লাইনস এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে মাধ্যমে তাকে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

গ্রেপ্তার শরিফুদ্দিন রিমন দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের মৃত সুজাউদ্দিনের ছেলে। তিনি দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

পুলিশ জানায়,২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের প্রাগপুর বাজারে নাশকতার অভিযোগে দৌলতপুর থানায় একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় শরিফুদ্দিন রিমন অন্যতম এজাহারভুক্ত আসামি। মামলার পর থেকেই তাকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালিয়ে আসছিল। সোমবার সকালে কুষ্টিয়া শহরের পুলিশ লাইনস এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান বলেন,আসামিকে গ্রেপ্তারে পুলিশ দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে আসছিল। পরে কুষ্টিয়া শহরের একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।