২১ সেপ্টেম্বর, ২০২৬
ঢাকা মেট্রোপলিটন পুলিশের খিলগাঁও থানার অফিসার ইনচার্জসহ দুই পরিদর্শককে বদলি করা হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) মো. শাহরিয়ার আলী স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানা যায়।
আদেশে বলা হয়, খিলগাঁও থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শফিকুল ইসলামকে কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগে এবং গোয়েন্দা তেজগাঁও বিভাগের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মোহাম্মদ সাইফুল ইসলামকে খিলগাঁও থানার অফিসার ইনচার্জ করা হয়েছে।
এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে জানানো হয়।