☰
✕

শহীদ মিনারে আখতার হুসেনকে শেষ বিদায়

২৬ সেপ্টেম্বর, ২০২৬

গান, স্মৃতিচারণ ও রাষ্ট্রীয় সম্মান গার্ড অব অনারের মধ্য দিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে শিশু সাহিত্যিক আখতার হুসেনকে শেষ বিদায় জানিয়েছে ভক্ত, সুহৃদ ও শুভাকাঙ্ক্ষীরা।

শুক্রবার সকাল ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয় আখতার হুসেনের মরদেহ। সেখানে মরদেহে ফুলেল শ্রদ্ধা নিবেদন করে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদ, মুক্তিযুদ্ধ জাদুঘর, উদীচী শিল্পীগোষ্ঠী, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ), বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, কেন্দ্রীয় খেলাঘর আসর  সত্যেন সেন শিল্পীগোষ্ঠীসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

‎শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে আখতার হুসেনের ছোট ছেলে প্রমিত হুসেন বলেন, ‘আমার বাবা অত্যন্ত সহজ-সরল ও মানবিক মানুষ ছিলেন। মানুষের কষ্ট দেখলে তিনি নিজেকে দূরে রাখতে পারতেন না।

‎শ্রদ্ধাঞ্জলি শেষে জাতীয় সংগীত ও ছাত্র ইউনিয়নের দলীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে স্মরণ করা হয় আখতার হুসেনকে। এরপর এ বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার প্রদান করা হয়।

‎‎শ্রদ্ধা নিবেদন শেষে বেলা সাড়ে ১১টার দিকে মরদেহ সিরাজগঞ্জের উদ্দেশে রওনা করে। সেখানে স্ত্রী মল্লিকা হুসেনের কবরের পাশে তাকে দাফন করা হয়।

রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুরে মৃত্যুবরণ করেন শিশু সাহিত্যিক আখতার হুসেন