২৯ সেপ্টেম্বর, ২০২৬
চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত থেকে ১৭৭ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট, তিনটি মোবাইলফোন ও একটি মোটরসাইকেলসহ দুইজনকে আটক করেছে বিজিবি।
সোমবার সকাল ৬টার দিকে উপজেলার সীমান্তবর্তি গোয়ালপাড়া গ্রাম থেকে এদের আটক করা হয়। মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালপাড়া গ্রামে অভিযান চালায় বিজিবি। অভিযানে জীবননগর উপজেলার হরিহরনগর গ্রামের অনিম আহমেদ (২৫) ও একই গ্রামের সুরাব হোসেনকে (৫৫) সন্দেহজনক আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১৭৭ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট, তিনটি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
সহকারী পরিচালক আরো জানান, আটককৃত মালামালসহ আসামিদেরকে জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে।