☰
✕

গুনাহ থেকে ফেরার সহজ আমল তাওবা

০৫ অক্টোবর, ২০২৬

তাওবা ও ইস্তিগফার মুমিনের জীবনের গুরুত্বপূর্ণ আমল। মানুষ যতই সতর্ক থাকুক, জেনে বা অজান্তে তার মাধ্যমে বিভিন্ন ভুল-ত্রুটি ও গুনাহ সংঘটিত হতে পারে। এসব থেকে ফিরে এসে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার জন্য তাওবার দরজা উন্মুক্ত রেখেছেন তিনি।

ইস্তিগফার অন্তরকে পরিশুদ্ধ করে এবং আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক গভীর করে। রাসুলুল্লাহ (সা.) নিজেও নিয়মিত আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতেন। তাই মুমিনের উচিত জীবনের প্রতিটি পর্যায়ে নিজের ভুল-ত্রুটির জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং আন্তরিকভাবে তাঁর দিকে ফিরে আসা।

হাদিসে বর্ণিত একটি ইস্তিগফার হলো—

أَسْتَغْفِرُ اللَّهَ الْعَظِيمَ الَّذِي لَا إِلٰهَ إِلَّا هُوَ الْحَيَّ الْقَيُّومَ وَأَتُوبُ إِلَيْهِ

উচ্চারণ: আস্তাগফিরুল্লাহাল আজীমাল্লাযী লা ইলাহা ইল্লা হুওয়াল হাইয়্যুল কাইয়্যূমু, ওয়া আতূবু ইলাইহি।

অর্থ: ‘আমি মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি, যিনি ছাড়া কোনো সত্য উপাস্য নেই। তিনি চিরঞ্জীব, সবকিছুর ধারক ও সংরক্ষক। আর আমি তাঁরই কাছে তাওবা করছি।’

(তিরমিজি, হাদিস: ৩৫৭৭)