০৯ অক্টোবর, ২০২৬
রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ২১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়, বুধবার এলাকার বিভিন্ন অপরাধপ্রবণ স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো- মো. হাসান (২৭), মো. রোহান ইসলাম (২২), জুনায়েত হোসেন (৩২), সৈয়দ কামরুজ্জামান, জাবেদ ভূঁইয়া (৪৬), মো. শেখ স্বাধীন, তৌহিদুল ইসলাম মারুফ, মো. জুয়েল রানা (২৫), মো. আসিফ (২৫), মো. রাকিব হোসেন (২৯), মো. সবুজ (২২), সাজ্জাদ (১৯), মো. শহিদ (১৯), মো. ফরহাদ (৪৮), আতিফুর রহমান সুমন (৩৫), মোশেদা (২৮), ইসরাফিল আব্দুল্লাহ (২৯), মো. পারভেজ মৃধা (৩২), মো. ইমরান হোসেন (৩৮), মো. জুনায়েদ হোসেন কুরবান ও মো. আসিফ ইসলাম (৩০)।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।