☰
✕

সিরাজগঞ্জে অটোভ্যান চালকের মরদেহ উদ্ধার

১১ অক্টোবর, ২০২৬

সিরাজগঞ্জের বেলকুচিতে নিখোঁজের চার দিন পর আব্দুর রাজ্জাক নামের এক অটোভ্যান চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে বেলকুচি থানা পুলিশর উপজেলার সমেশপুর এলাকার বালুর নিচ থেকে তাঁর মরদেহ উদ্ধার করেন। নিহত আব্দুর রাজ্জাক (৪৫) সদর উপজেলার সয়দাবাদ পুনর্বাসন এলাকার মৃত হারু শেখের ছেলে।

পুলিশ জানায়, মঙ্গলবার অটোভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি রাজ্জাক। এরপর থেকেই সে নিখোঁজ ছিলেন। শনিবার স্থানীয়রা বেলকুচির সমেশপুর হাবিব স্মৃতিসৌধের পাশে বালুর নিচে মরদেহ চাপা দেওয়া অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়। নিহতের বোন হোসনে আরা মরদেহটি তাঁর ভাই আব্দুর রাজ্জাকের বলে শনাক্ত করেন। ধারনা করা হচ্ছে, অটোভ্যানটি ছিনতাইয়ের উদ্দেশ্যে তাঁকে হত্যা করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে।