১৩ অক্টোবর, ২০২৬
মেহেরপুর জেলায় মেহেরপুর জেলা পরিষদের উদ্যোগে সংস্কৃতি ও সমাজকল্যাণ খাত থেকে ১১৩ জন উপকারভোগীর মধ্যে চেক বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে জেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব চেক বিতরণ করেন মেহেরপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি মো. জাভেদ মাসুদ মিল্টন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এইচ. এম. সালাউদ্দীন মনজু।
অনুষ্ঠানে সংস্কৃতি ও সমাজকল্যাণ খাতের আওতায় মোট ১১৩ জন উপকারভোগীর মধ্যে চারলাখ ২৩ হাজার পাঁচশ’ টাকার চেক বিতরণ করা হয়েছে।