২৪ অক্টোবর, ২০২৬
রাজধানীর মহাখালী বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে দুই হাজার পিস ইয়াবাসহ মো. আবু সাঈদ মাহমুদ (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটে তেজগাঁও শিল্পাঞ্চল থানার অধীন মহাখালী বাস টার্মিনাল এলাকায় এ অভিযান চালানো হয়। এ সময় তাঁর কাছ থেকে দুই হাজার পিস ইয়াবা ও একটি মুঠোফোন উদ্ধার করা হয়।
ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবু সাঈদ মাহমুদ পেশাদার মাদক কারবারি চক্রের সদস্য বলে জানা গেছে। তিনি দেশের বিভিন্ন স্থান থেকে মাদক সংগ্রহ করে তেজগাঁও শিল্পাঞ্চল থানাসহ রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করতেন বলে স্বীকার করেছেন।
তিনি আরও জানান, এ ঘটনায় তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।