২৪ অক্টোবর, ২০২৬
দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটিসহ টানা ৮ দিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দরে ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) দুপুরে পণ্যবোঝাই একটি ট্রাক বাংলাদেশে প্রবেশের মধ্যে দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়। গত ১৬ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত উভয় দেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল।
আমদানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী জানান, শারদীয় দুর্গাপূজার কারণে টানা আটদিন বন্ধের পর শনিবার দুপুর থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।
হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া বলেন, দুর্গাপূজা উপলক্ষে স্থলবন্দরে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত বন্ধ হয়নি। শনিবারও যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।