০৮ নভেম্বর, ২০২৬
গাজীপুর জেলায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে।
গাজীপুর জেলা প্রশাসনের উদ্যোগে শনিবার জেলা প্রশাসক কার্যালয়ের নাটমন্দিরে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলে, গাজীপুর জেলা প্রশাসক মো. নুরুল করিম ভূঁইয়া।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. সোহেল রানার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য দেন, গাজীপুরের পুলিশ সুপার মো. জসিম উদ্দিন, সিভিল সার্জন ডা. মামুনুর রশিদ, গাজীপুর সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সালমা আক্তার, গাজীপুর মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক জবিউল্লাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা।
সভায় বক্তারা সিপাহি-জনতার বিপ্লবের ঐতিহাসিক তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরেন। এ সময় তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
আলোচনা সভা শেষে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।