০৯ নভেম্বর, ২০২৬
বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-৩১-এ যোগ দিতে মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্ক সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুই দিনের এই সরকারি সফরে তিনি সম্মেলনের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।
সোমবার (৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নবনিযুক্ত পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী।
পররাষ্ট্র সচিব বলেন, কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ১০ থেকে ১২ নভেম্বর তুরস্কে সরকারি সফর করবেন প্রধানমন্ত্রী।