০৯ নভেম্বর, ২০২৬
পলাতক দণ্ডিত আসামি শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আবেদনের সত্যতা সম্পর্কে জানা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেন, বন্দিবিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণ করতে চায় সরকার।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে বন্দিবিনিময় চুক্তি অনুযায়ী প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করা হবে।