০৯ নভেম্বর, ২০২৬
দীঘিনালা উপজেলা থেকে অফিস শেষে মোটরসাইকেল যোগে খাগড়াছড়িতে বাড়ি ফেরার পথে কৃষি গবেষণা এলাকায় একটি পিকাপের সাথে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই যুব উন্নয়ন কর্মকর্তা নিহত হয়। সোমবার বিকেলে এ ঘটনা ঘটে।
খাগড়াছড়ি থানার ওসি মোহাম্মদ কায় কিসলু ঘটনার সত্যতা স্বীকার করে জানান, একটি পিকআপের সাথে মোটর সাইকেলের সংঘর্ষে ঘটনাস্থলে হলে একজন নিহত হয়। ওসি জানান গাড়িটি আটক করা হয়েছে। লাশ পোস্ট মডেমের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে ।
নিহত অফিসারের নাম নাম নিরূপণ চাকমা। (৫৬)। জানা গেছে, দীঘিনালা উপজেলা থেকে অফিস শেষে মোটরসাইকেল যুগে বাড়িতে আসার পথে খাগড়াছড়ি সদরের কাছাকাছি কৃষি গবেষণা এলাকা দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে প্রাণহারান যুব উন্নয়ন কর্মকর্তা নিরূপণ চাকমা। স্থানীয়রা ও পুলিশ লাশ উদ্ধার করে খাগড়াছড়ি হাসপাতালে পাঠায়। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তার বাড়ি খাগড়াছড়ি সদরের মহিলা কলেজ সড়কের রুখই চৌধুরী পাড়া এলাকায়। সে প্রয়াত হোমোপেথিক চিকিৎসক পেয়ারী মোহন চাকমার ছেলে। মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।