☰
✕

চাকরি ফিরে পেলেন দুদকের সেই শরীফ

১০ নভেম্বর, ২০২৬

চাকরি থেকে অপসারিত দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপসহকারী পরিচালক মো. শরীফ উদ্দিন আদালতের রায় ও আইনি প্রক্রিয়া শেষে জ্যেষ্ঠতা ও বকেয়া বেতন ভাতাসহ সাড়ে চার বছর পর চাকরি ফিরে পেয়েছেন। মঙ্গলবার দুদকের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

দুদক সূত্র জানায়, শরীফ উদ্দিন গত ২৫ অক্টোবর আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে চাকরিতে পুনর্বহালের জন্য আবেদন করেন। গত ৫ নভেম্বর অনুষ্ঠিত কমিশনের সভায় তার আবেদনটি পর্যালোচনা করে অপসারণের আগের আদেশ প্রত্যাহার করা হয়। প্রধান কার্যালয় থেকে জারি করা আদেশে তাকে পুনরায় চাকরিতে বহাল করা হয়।

বিধি অনুযায়ী তিনি তার পূর্ববর্তী জ্যেষ্ঠতা, বকেয়া সব বেতন ভাতা এবং প্রাপ্য অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। আদেশ জারির তারিখ থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হবে। এর আগে গত ২৯ অক্টোবর আপিল বিভাগের চেম্বার আদালত হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দুদকের করা লিভ টু আপিল প্রত্যাহারের আবেদন মঞ্জুর করার মাধ্যমে তার চাকরিতে ফেরার চূড়ান্ত আইনি বাধা দূর হয়।

উল্লেখ্য, ২০২২ সালের ১৬ ফেব্রুয়ারি দুদক পটুয়াখালী কার্যালয়ের উপসহকারী পরিচালক শরীফ উদ্দিনকে চাকরি থেকে অপসারণ করা হয়