☰
✕

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি গ্রেফতার

১১ নভেম্বর, ২০২৬

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি লিটন মাহমুদ বাবু ওরফে তেরেনাম বাবুকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) দুপুরে গণমাধ্যমকে তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম। 

তিনি জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে লিটন মাহমুদ বাবুকে গ্রেফতার করা হয়েছে। তবে ঠিক কী অভিযোগে বা কোন ঘটনার পরিপ্রেক্ষিতে তাকে আটক করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

ডিবির অতিরিক্ত কমিশনার আরও জানান, গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে লিটন মাহমুদ বাবুকে আদালতে পাঠানো হবে। এ বিষয়ে কিছুক্ষণের মধ্যেই তাকে আদালতে হাজির করার কথা রয়েছে।