☰
✕

শীতকালে শুষ্ক ত্বকের পরিচর্যা যেভাবে করবেন

১২ নভেম্বর, ২০২৬

শীতের ঠাণ্ডা বাতাস ও ঘরের ভেতরের তাপ ত্বক থেকে আর্দ্রতা শুষে নেয়, ফলে ত্বক টানটান, খসখসে ও শুষ্ক হয়ে পড়ে। এই সমস্যা এড়াতে এবং সারা মৌসুম ত্বক নরম ও সতেজ রাখতে দৈনন্দিন স্কিনকেয়ার রুটিনে কিছু পরিবর্তন আনা জরুরি।

চলুন, জেনে নেই শীতকালে শুষ্ক ত্বকের যত্ন নেওয়ার কার্যকর ৭টি উপায়।

মৃদু ক্লিনজার ব্যবহার করুন: এমন মৃদু ক্লিনজার বেছে নিন যা মুখ পরিষ্কার করার পাশাপাশি ত্বকের প্রাকৃতিক তেল ও আর্দ্রতা বজায় রাখে। 

সপ্তাহে একবার এক্সফোলিয়েট করুন: ত্বকের মৃত কোষ দূর করতে সপ্তাহে অন্তত একবার এক্সফোলিয়েট করা জরুরি। 

হাইড্রেটিং সিরাম ব্যবহার: ত্বকের গভীরে আর্দ্রতা পৌঁছে দিতে সিরাম অত্যন্ত কার্যকর।

হায়ালুরোনিক অ্যাসিড বা নায়াসিনামাইড সমৃদ্ধ সিরাম ত্বককে মসৃণ ও তেলমুক্ত রাখতে সাহায্য করে।

ময়েশ্চারাইজার ব্যবহার করুন: শীতে ভারী ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত। এটি ত্বকে দীর্ঘ সময় আর্দ্রতা ধরে রাখে এবং লালচে ভাব কমায়।

ওভারনাইট মাস্ক বা ফেস অয়েল লাগান: রাতে ত্বকের পুনর্নবীকরণ বাড়ে, তাই ঘুমানোর আগে ফেসিয়াল মাস্ক বা ফেস অয়েল ব্যবহার করলে সকালে ত্বক নরম ও উজ্জ্বল থাকে।

শরীরের যত্ন নিন: গোসলের ঠিক পরেই হালকা ভেজা ত্বকে বডি লোশন বা ক্রিম লাগালে আর্দ্রতা দীর্ঘস্থায়ী হয়। 

প্রতিদিন এসপিএফ ব্যবহার করুন: রোদ না থাকলেও সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে ত্বককে সুরক্ষিত রাখতে হালকা সানস্ক্রিন ব্যবহার করা অত্যন্ত জরুরি।

কিছু অতিরিক্ত সতর্কতা:
১। পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন এবং অতিরিক্ত গরম পানিতে গোসল করা থেকে বিরত থাকুন।
২।ঠোঁটের সুরক্ষায় ভালো মানের লিপবাম এবং হাতের যত্নে হ্যান্ড লোশন ব্যবহার করুন।
৩। ঘরের বাতাসে আর্দ্রতা বজায় রাখতে হিউমিডিফায়ার ব্যবহার করতে পারেন এবং হিটারের সামনে বেশিক্ষণ থাকা এড়িয়ে চলুন।