☰
✕

সুসংবাদ ও দুঃসংবাদ শুনে যে ২ দোয়া পড়া সুন্নত

১২ নভেম্বর, ২০২৬

আনন্দ-সুখ কিংবা দুঃখ-কষ্ট সবই মহান আল্লাহর পক্ষ থেকে। আনন্দের মুহূর্তে যেমন তাঁর প্রশংসা করা কর্তব্য, তেমনি দুঃখ-কষ্টের সময়েও তার কাছে আত্মসমর্পণ করা জরুরি।

তাই রাসুল (সা.) আনন্দের কোনো কিছু দেখলে বলতেন, 

الْحَمْدُ لِلَّهِ الَّذِي بِنِعْمَتِهِ تَتِمُّ الصَّالِحَاتُ

উচ্চারণ : ‘আলহামদুলিল্লাহিল্লাযি বিনিমাতিহি তাতিম্মুস সালিহাত’।

অর্থ : সব প্রশংসা আল্লাহর জন্য, যার নেয়ামতের মাধ্যমে ভালো কাজগুলো সম্পন্ন হয়। আর যখন কোনো অপছন্দনীয় কিছু দেখতেন তখন বলতেন,

الْحَمْدُ لِلَّهِ عَلَى كُلِّ حَالٍ

উচ্চারণ : ‘আল্লাহমদুলিল্লাহি আলা কুল্লি হাল।’

অর্থ : সব প্রশংসা সব অবস্থায় মহান আল্লাহর জন্য।

 হাদিস : আয়েশা (রা.) বর্ণনা করেছেন, রাসুল (সা.) যখন কোনো পছন্দনীয়  কিছু দেখতেন তিনি (উল্লিখিত প্রথম) দোয়াটি পড়তেন। আর যখন কোনো অপছন্দনীয় কিছু দেখতেন তিনি (উল্লিখিত দ্বিতীয়) দোয়াটি পড়তেন।’ (ইবনে মাজাহ, হাদিস : ৩৮০৩)