অর্থনীতি

মেঘনা নদীর তীর সংরক্ষণে ৩০৮৯ কোটি টাকার প্রকল্প অনুমোদন

মেঘনা নদীর তীর সংরক্ষণে ৩০৮৯ কোটি টাকার প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৩ হাজার ৮৯ কোটি ৯৭ লাখ টাকা ব্যয়ে লক্ষ্মীপুর জেলার রামগতি ও কমলনগর উপজেলাধীন বড়খেরী ও লুধুয়াবাজার এবং কাদের পন্ডিতের হাট এলাকা ভাঙ্গন হতে রক্ষাকল্পে মেঘনা নদীর তীর সংরক্ষণ প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দিয়েছে।

রাজবাড়িতে নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ির বিরুদ্ধে অভিযান, জরিমানা

রাজবাড়িতে নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ির বিরুদ্ধে অভিযান, জরিমানা

রাজবাড়ি প্রতিনিধি: রাজবাড়ি সদর উপজেলার একটি বাজারে নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ির বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমান আদালত। সোমবার বিকাল সাড়ে ৪ টার দিকে জেলার কুটির হাট বাজারে ভ্রাম্যমান আদলতের একটি দল অভিযান পরিচালনা করে। এসময় বেশ কয়েকজন ব্যবসায়ীকে জরিমানা করা হয়।

রাজবাড়িতে ভ্রাম্যমান আদালত: নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি জব্দ

রাজবাড়িতে ভ্রাম্যমান আদালত: নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি জব্দ

রাজবাড়িতে নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি বিরোধী এবং ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমান আদালত। এসময় কয়েকজন ব্যবসায়ীকে জরিমানা করেন আদালত। রবিবার (৩০ মে) জেলার খানগঞ্জ পুরাতন বাজারে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের একটি দল। 

রাজবাড়িতে ৩ লক্ষ শলাকা নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি জব্দ

রাজবাড়িতে ৩ লক্ষ শলাকা নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি জব্দ

রাজবাড়ি প্রতিনিধি: রাজবাড়ির পাংশায় ভ্রাম্যমান আদালত ও ভোক্তা অধিকারের যৌথ অভিযানে ৩ লক্ষ শলাকা বিড়ি জব্দ করা হয়েছে। এসময় বেশ কয়েকটি দোকন মালিককে জরিমানা করা হয়। 

রাজবাড়িতে নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি বিরুদ্ধে অভিযান, জরিমানা

রাজবাড়িতে নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি বিরুদ্ধে অভিযান, জরিমানা

রাজবড়িতে নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমান আদালত। শনিবার (২৮ মে) বিকেলে জেলার বালিয়াকান্দি উপজেলায় সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট হাবিবুল্লাহ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময় একটি বিড়ি মালিককে জরিমানা করা হয়।

নেত্রকোনায় নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি বিক্রয়ের দায়ে জরিমানা

নেত্রকোনায় নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি বিক্রয়ের দায়ে জরিমানা

নেত্রকোনায় নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি বিক্রয়ের দায়ে জরিমানা করেছে ভ্রাম্যমান আদলত। শনিবার (২৯ মে) জেলার আটপাড়া উপজেলার মুনসুরপুর বাজারে নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ির বিরুদ্ধে অভিজান পরিচালনা নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব নারায়ণ চন্দ্র বর্মন।

কিশোরগঞ্জে ৭৫ হাজার নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি জব্দ

কিশোরগঞ্জে ৭৫ হাজার নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি জব্দ

কিশোরগঞ্জের দুটি বাজারে অভিযান চালিয়ে ৭৫ হাজার নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। এসময় ৫ ব্যাবসায়ী কে অর্থদণ্ড দেওয়া হয়। শনিবার (২৯ মে) জেলার পোলারঘা ও নন্দলা বাজার ভেজাল পণ্য বিরোধী ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়।

সয়াবিন তেলের দাম লিটারে ৯ টাকা বাড়ল

সয়াবিন তেলের দাম লিটারে ৯ টাকা বাড়ল

আবারো বাড়ল সয়াবিন তেলের দাম। লিটারপ্রতি ৯ টাকা দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে তেল পরিশোধন ও বিপণনকারীদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন।

প্রেসক্লাবে বিড়ি শ্রমিকদের মানববন্ধন

প্রেসক্লাবে বিড়ি শ্রমিকদের মানববন্ধন

দেশীয় বিড়ি শিল্পকে ধ্বংস করতে কতিপয় এনজিও কর্তৃক জাতীয় রাজস্ব বোর্ডকে দেওয়া বিড়ির উপর অতিরিক্ত শুল্কারোপ প্রস্তাবের প্রতিবাদে মানববন্ধন করেছে বিড়ি শ্রমিকরা।

কিশোরগঞ্জে নকল ব্যান্ডরোলযুক্ত ১৪ লাখ ৪০ হাজার শলাকা বিড়ি জব্দ

কিশোরগঞ্জে নকল ব্যান্ডরোলযুক্ত ১৪ লাখ ৪০ হাজার শলাকা বিড়ি জব্দ

কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জ জেলার ইটনায় অভিযান চালিয়ে নকল ব্যান্ডরোলযুক্ত ১৪ লাখ ৪০ হাজার ফ্রেশ বিড়ি জব্দ করেছে জেলা কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগ। সোমবার (২৪ মে) দুপুরে জেলার ইটনা বাজার থেকে এ নকল ব্যান্ডরোযুক্ত ৪৮ বস্তা বিড়ি জব্দ করা হয়। এর বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

ফের বাড়ছে সোনার দাম

ফের বাড়ছে সোনার দাম

বিশ্ববাজারে দাম বৃদ্ধির কারণ দেখিয়ে দেশের বাজারে সোনার দাম ভারিতে দুই হাজার ৪১ টাকা পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

সংসদে বাজেট পেশ ৩ জুন

সংসদে বাজেট পেশ ৩ জুন

নতুন অর্থবছরের জন্য আগামী ৩ জুন বাজেট প্রস্তাব সংসদের সামনে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তবে করোনা মহামারীর কারণে গত বছরের মতো এবারো বাজেট অধিবেশন হবে সংক্ষিপ্ত। তার আগে ২ জুন বিকেল ৫টায় শুরু হবে অধিবেশনের। পরদিন অর্থমন্ত্রী প্রস্তাব উপস্থাপন করলে শুরু হবে তার ওপর আলোচনা।

অপ্রদর্শিত অর্থ সাদা করার সুযোগ অব্যাহত থাকবে : অর্থমন্ত্রী

অপ্রদর্শিত অর্থ সাদা করার সুযোগ অব্যাহত থাকবে : অর্থমন্ত্রী

অপ্রদর্শিত আয়কে অর্থনীতির মূল ধারায় নিয়ে আসার লক্ষ্যে আগামী অর্থবছরের বাজেটেও অপ্রদর্শিত অর্থ সাদা করার সুযোগ থাকবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, ‘যতদিন অর্থনীতিতে অপ্রদর্শিত অর্থ থাকবে, ততদিন এ সুযোগ অব্যাহত রাখবে সরকার।’

দেশে মাথাপিছু আয় ১ লাখ ৮৮ হাজার ৮৭৩ টাকা

দেশে মাথাপিছু আয় ১ লাখ ৮৮ হাজার ৮৭৩ টাকা

দেশের মাথাপিছু আয় ২ হাজার ৬৪ মার্কিন ডলার থেকে বৃদ্ধি পেয়ে ২ হাজার ২২৭ মার্কিন ডলারে (১ লাখ ৮৮ হাজার ৮৭৩ টাকা) দাঁড়িয়েছে। সোমবার (১৭ মে) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এ কথা বলেন।