দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা ৬০ হাজার ছাড়িয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় (রবিবার সকাল আটটা থেকে সোমবার সকাল আটটা পর্যন্ত) নতুন করে ৯৪২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য
এক সপ্তাহে কোটির বেশি শিশুকে টাইফয়েড টিকা দেওয়া হয়েছে
দেশের সব সরকারি হাসপাতালে ডেঙ্গু শনাক্তকরণের জন্য এনএস-১ অ্যান্টিজেন পরীক্ষা এখন থেকে বিনামূল্যে করা যাবে।
দেশে প্রাপ্তবয়স্কদের ১৯ শতাংশ ও শিশু-কিশোরদের ১৪.৫ শতাংশ মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছে। রোগের তীব্রতা না বাড়লে চিকিৎসাসেবার আওতায় আসার প্রবণতা কম। এই হার ৯২ শতাংশ। এই মূল সমস্যা ছাড়াও আরো চারটি সমস্যা রয়েছে।
বিশ্বজুড়ে অক্টোবর মাসকে পালিত হচ্ছে ব্রেস্ট ক্যান্সার সচেতনতা মাস হিসেবে। নারীদের মধ্যে সবচেয়ে বেশি শনাক্ত হওয়া ক্যান্সারগুলোর মধ্যে স্তন ক্যান্সার অন্যতম, যা সময়মতো শনাক্ত না হলে প্রাণঘাতী হয়ে উঠতে পারে
স্তন ক্যান্সার নিয়ে সচেতনতা, আত্মপরীক্ষার গুরুত্ব ও প্রাথমিক শনাক্তকরণের প্রয়োজনীয়তা তুলে ধরতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়েছে বিশেষ সেমিনার।
বাংলাদেশে সংক্রমণজনিত রোগের অন্যতম প্রধান কারণ টাইফয়েড। টাইফয়েড জ্বর "স্যালমোনেলা টাইফি” নামক ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট একটি রোগ।
সারা দেশে প্রথমবারের মতো সরকারিভাবে টাইফয়েডের টিকা দেওয়া শুরু হয়েছে। রবিবার (১২ অক্টোবর) টিকা কার্যক্রমের প্রথম দিন টিকা নিয়েছে প্রায় ১০ লাখের বেশি শিশু। এর মধ্যে সাত লাখ নিবন্ধিত ও তিন লাখ অনিবন্ধিত।
যদি আজকে সুযোগ থাকতো তাহলে নিঃসন্দেহে আমিই প্রথম টাইফয়েডের টিকা নিতাম বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।
নওগাঁয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। আজ রবিবার (১২ অক্টোবর) সকালে শহরের চকএনায়েত মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উদ্বোধনী আনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আউয়াল।
দেশে প্রথমবারের মতো টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। রবিবার (১২ অক্টোবর) সকাল ৯টা ২০ মিনিটে ঢাকার আজিমপুরে স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানা কেন্দ্রে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করেন।
ডেঙ্গু আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো. মোস্তফা (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মৌসুমে রাজশাহীতে ডেঙ্গুতে ১১ জন মৃত্যুবরণ করেছেন।
রোদ আর বৃষ্টির মধ্যে এডিস মশার লার্ভা ছড়িয়ে পড়ছে অনিয়ন্ত্রিতভাবে। ফলে হাসপাতালে ডেঙ্গু রোগীর ভিড় বাড়ছে। মৃত্যুও ঘটছে প্রতিদিন। গত বছর সবচেয়ে বেশি ডেঙ্গু শনাক্ত হয়েছিল অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে।
দেশের প্রায় ২০ শতাংশ মানুষ থাইরয়েড সমস্যায় ভুগছেন। এসব রোগীর মধ্যে ৬০ শতাংশ চিকিৎসাসেবার আওতার বাইরে।
যশোর প্রতিনিধি::‘আপনার চোখকে ভালবাসুন’ প্রতিপাদ্যে বিশ্ব দৃষ্টি দিবস পালিত হয়েছে যশোরে। দিবসটি উপলক্ষ্যে শহরের পুলেরহাটস্থ আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতাল র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আগামী রবিবার থেকে এক মাসব্যাপী দেশের ৯ মাস থেকে ১৫ বছর বয়সী প্রতিটি শিশু-কিশোরকে টাইফয়েড টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান।