দেশে সোমবার (২৮ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এ সময় নতুন করে ২১ জনের শরীরে এ ভাইরাস শনাক্ত হয়েছে।
- শুরুতেই দুই গোলে পিছিয়ে পড়েও দুর্দান্ত জয় বার্সেলোনার
- * * * *
- জুনিয়র দলেও ব্যর্থতা নিয়ে ফিরে যাচ্ছেন ক্রুইফ
- * * * *
- জীবাশ্ম জ্বালানির উল্লেখ না থাকায় ভেস্তে গেল কপ-৩১ সম্মেলনের চুক্তি
- * * * *
- ২০০ মেগাপিক্সেল লেইকা ক্যামেরা নিয়ে আসছে শাওমি ১৮, প্রি-অর্ডার শুরু
- * * * *
- ৬ হাজার কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব পায়নি ইসলামী ব্যাংক
- * * * *
স্বাস্থ্য
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে দিপক (৩৭) নামে আরও এক ডেঙ্গুরোগীর মৃত্যু হয়েছে।
দেশে মৃত্যুর সপ্তম প্রধান কারণ যক্ষ্মা (টিবি)। এখনও রোগটিতে প্রতিবছর ৪২ হাজার মানুষ মারা যায়। যদিও সাম্প্রতিক বছরগুলোতে যক্ষ্মা রোধে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।
সিলেটে দিন দিন বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। এ বিভাগে আগস্ট মাসে প্রতিদিন গড়ে ১৬ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হচ্ছেন। আগস্ট মাসের ২৭ দিনে আক্রান্তের সংখ্যা ৪৩৯ জন। আর চলতি মওসুমে এ সংখ্যা দাঁড়িয়েছে ৮৮৫ জনে। স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এসব তথ্য জানা গেছে।
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে বাড়ছে মৃত্যুর সংখ্যা। এ রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৪৮ জনে।
দেশে রবিবার (২৭ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এ সময় নতুন করে ২২ জনের শরীরে এ ভাইরাস শনাক্ত হয়েছে।
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও এক রোগীর মৃত্যু হয়েছে। রবিবার (২৭ আগস্ট) সকাল পৌনে ৮টার দিকে তার মৃত্যু হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ার তাকে হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায়তার মৃত্যু হয়।
বিশ্বে গত ২৪ জুলাই থেকে ২০ আগস্ট পর্যন্ত ১৪ লাখ ৭০ হাজার মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গত ২৮ দিনে সংক্রমণ বেড়েছে ৬৩ শতাংশ।
দেশে শনিবার (২৬ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এ সময় নতুন করে ৯ জনের শরীরে এ ভাইরাস শনাক্ত হয়েছে।
দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকার সিটির ৫ জন, বাকি ৪ জন ঢাকা সিটির বাইরে।
চট্টগ্রামে সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ২ শিশুর মৃত্যু হয়েছে এবং হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ১৩৬ জন । এ নিয়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে চলতি মাসের ২৬ দিনে ২৭ জনের মৃত্যু হলো।
ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন বেসরকারি ব্যাংক কর্মকর্তা ফারজানা শারমিন তপি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৩ বছর। শুক্রবার ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা তিনি।
অনেকে বলেন, আমার ‘লো প্রেশার’, সব সময় রক্তচাপ কম থাকে। অনেকে এ নিয়ে দুশ্চিন্তায় থাকেন। আসলেই কি কারও লো প্রেশার বা নিম্ন রক্তচাপ থাকতে পারে? কেনই–বা হয়?
বিশ্বে গত ২৪ জুলাই থেকে ২০ আগস্ট পর্যন্ত ১৪ লাখ ৭০ হাজার লোক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ হিসাবে গত ২৮ দিনে করোনা সংক্রমণ বেড়েছে ৬৩ শতাংশ।
বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় ৩ ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। অন্যদিকে শুক্রবারের সব শেষ তথ্য অনুযায়ী গতকাল বৃহস্পতিবার বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ছিল ৭৮৫ জন রোগী।
দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা। ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫২৪ জনে।