গণঅভ্যুত্থান নয়, বিএনপি গণআন্দোলনের ঢেউও তুলতে পারেনি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
- শেনঝৌ-২৪ মহাকাশ অভিযানে চীনের রকেট উৎক্ষেপণ
- * * * *
- আন্তর্জাতিক আইএসও সনদ নবায়ন করল ইউসিবি
- * * * *
- নারী নির্যাতনের বিরুদ্ধে ঝিনাইদহে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস
- * * * *
- ভারতীয় পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের
- * * * *
- উদ্ধার অভিযানে দক্ষতা বাড়াতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ প্রশিক্ষণ
- * * * *
জাতীয়
জেলা প্রশাসকের (ডিসি) তিন দিনব্যাপী সম্মেলনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (২৪ জানুয়ারি) বেলা ১১টা ২৮ মিনিটে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে তিনি এই সম্মেলনের উদ্বোধন করেন।
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩৮ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
রাজধানীর কাকরাইলে দ্রুতগামী পিকআপ ভ্যানের ধাক্কায় ৬৫ বছর বয়সী এক রিকশাচালক নিহত হয়েছেন। সোমবার রাতে এ দুর্ঘটনা ঘটে।
বাঙালি জাতির স্বাধিকার আন্দোলনের অন্যতম প্রধান মাইলফলক ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস মঙ্গলবার (২৪ জানুয়ারি)। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাঙালির দীর্ঘ স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে ’৬৯-এর গণঅভ্যুত্থান একটি ঐতিহাসিক ঘটনা। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিবসটি উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন।
আজ মঙ্গলবার (২৪ জানুয়ারি) থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন। মন্ত্রিপরিষদ বিভাগের উদ্যোগে আয়োজিত এ সম্মেলনে দেশের আট বিভাগের বিভাগীয় কমিশনাররাও অংশ নেবেন।
পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে বৈঠকে বসছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। আজ দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
আজ কেটে যেতে পারে শৈত্যপ্রবাহ। গতকাল সোমবার দেশের চার জেলায় শৈত্যপ্রবাহ ছিল। তাপমাত্রার উন্নতি হওয়ায় এসব জেলা থেকেও শৈত্যপ্রবাহ প্রশমিত হতে পারে বলে আবহাওয়া অফিস পূর্বাভাস দিয়েছে। তবে সামনের সপ্তাহে বৃষ্টি হলে আবার কিছুটা শীত অনুভূত হতে পারে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অপশাসন ও শোষণের বিরুদ্ধে ঊনসত্তরের গণঅভ্যুত্থান আজও আমাদের অনুপ্রাণিত করে। ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারী সকল শহিদ গণতন্ত্র প্রেমীমানুষের মাঝে স্মরণীয় হয়ে থাকবেন।
বাংলাদেশের আকাশে পবিত্র রজব মাসের চাঁদ দেখা গেছে। তাই মঙ্গলবার (২৪ জানুয়ারি) থেকে এ মাস গণনা করা হবে। সেই হিসেবে আগামী ১৮ ফেব্রুয়ারি (শনিবার) দিবাগত রাতে পবিত্র শবে মেরাজ উদযাপিত হবে।
করোনাভাইরাস পরিস্থিতির প্রভাব কমে আসায় পর এবার ফেব্রুয়ারি মাসের প্রথম দিনেই অমর একুশে বইমেলা শুরু হতে যাচ্ছে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসনামল এবং সমসাময়িক চ্যালেঞ্জের উপর লেখা ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সরকার : দেশ নির্মাণের মৌলিক রূপরেখা’ বইটি বাজারে এসেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ তাঁর কার্যালয়ে বইটির মোড়ক উন্মোচন করেন।৪৯২ পৃষ্ঠার এই বইটি প্রকাশ করেছে পাঠক সমাবেশ।
বাঙালি জাতির স্বাধিকার আন্দোলনের অন্যতম প্রধান মাইলফলক ঊনসত্তরের ঐতিহাসিক গণ-অভ্যুত্থান দিবস আগামীকাল।
নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের উপসচিব (জনবল ব্যবস্থাপনা) মো. সাবেদ-উর রহমান আর নেই।
রোববার দিবাগত রাত আনুমানিক আড়াইটায় রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক (বারডেম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি... রাজিউন)।
দুই লাখ ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) প্রকল্পটি সরকারের আর্থিক সামর্থ্য বিবেচনায় আপতত প্রক্রিয়াকরণ না করার জন্য সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন সচিব জাহাংগীর আলম।
আজ সোমবার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে- সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।পূর্বাভাসে আরো বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।