উত্তরপশ্চিম বঙ্গোপসাগরের উড়িষ্যা পশ্চিমবঙ্গ উপকূলে একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে। মৌসুমী বায়ুর অক্ষ রাজস্থান, উত্তর প্রদেশ, মধ্য প্রদেশ, উড়িষ্যা, লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে।
জাতীয়
পাঁচ বিশিষ্ট নারীকে এ বছর ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব পদক-’২২ প্রদান করা হচ্ছে ।বঙ্গমাতার অবদানকে চিরস্মরণীয় করার লক্ষে প্রতি-বছর আটটি ক্ষেত্রে নারীদের অবদানের স্বীকৃতি স্বরূপ ‘ক’ শ্রেণীভুক্ত সর্বোচ্চ জাতীয় পদক ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব’ প্রদান করা হয়ে থাকে।
পাইপলাইনের মেরামত কাজের জন্য রাজধানীর ১৩ এলাকায় ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জনিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
এ যেন ‘মরেও শান্তি নেই’। জাগতিক দুনিয়া থেকে বিদায় নেয়ার পরও স্বজনেরা তাদের শেষ বিদায় জানাননি কিংবা জানাতে পারেননি। তাদের কেউ হাসপাতালে মারা গেছেন, কারো বা হয়েছে অপমৃত্যু।
১৯ জুলাই থেকে দেশে বিদ্যুতের ঘাটতি কমাতে চলছে শিডিউল ভিত্তিক লোডশেডিং। প্রতিদিনই রাজধানীর বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত দফায় দফায় লোডশেডিং কার্যক্রম পরিচালনা হচ্ছে। আজ রোববার সকাল ১০টা থেকেও সেই ধারাবাহিকতায় শুরু হবে লোডশেডিং কার্যক্রম।
বাংলাদেশে জ্বালানি তেলের নজিরবিহীন দাম বৃদ্ধির প্রেক্ষাপটে বাস ভাড়াও বাড়ানোর ঘোষণা দেয়া হয়েছে।শনিবার সন্ধ্যা থেকে বাস মালিক সমিতি এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বা বিআরটিএ'র এক যৌথ সভা শেষে এই ঘোষণা করা হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, একটি সুস্থ ও মেধাবী প্রজন্ম গড়ে তুলতে বর্তমান সরকার শিশুকে মায়ের দুধ খাওয়ানোর হার বৃদ্ধি এবং মাতৃ ও শিশু পুষ্টি উন্নয়নের কার্যক্রম টেকসই করতে প্রতিশ্রুতিবদ্ধ।
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষিতে বাসের ভাড়া পুনর্নির্ধারণে বাস মালিক সমিতির সাথে বৈঠকে বসেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
গেল জুলাই মাসে দেশের সড়ক ও মহাসড়কে ৬৩২টি দুর্ঘটনায় ৭৩৯ জন নিহত এবং ২০৪২ আহত হয়েছেন বলে জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন।
এক লাফে জ্বালানি তেলের দাম বেড়ে গেছে প্রায় ৫০ শতাংশ। শুক্রবার রাতে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সব ধরনের জ্বালানি তেলের দাম বৃদ্ধির তথ্য জানানো হয়।
দেশে জ্বালানি তেলের দাম ৪০ থেকে ৫০ শতাংশ দাম বাড়ার পর শনিবার সকাল থেকে ঢাকার সব পেট্রোল পাম্প বন্ধ রয়েছে। আর তেলের অভাবে প্রায় ৭০ শতাংশ কম গণপরিবহন শহরের রাস্তায় নেমেছে বলে জানিয়েছেন যাত্রী এবং চালকেরা।
সব ধরনের জ্বালানি তেলের দাম বৃদ্ধির ফলে রাজধানীতে দেখা দিয়েছে পরিবহন সঙ্কট। শুক্রবার রাত ১২টা পর থেকে কার্যকর হয়েছে নতুন দাম। ফলে শনিবার সকালেই দেখা গেছে এর প্রভাব। কর্মজীবীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে পরিবহনের জন্য। তবে বাস এলেও আগে থেকেই যাত্রী পূর্ণ থাকায় তাতে উঠতে পারছেন না অনেকে। কোনো গতি না দেখে পায়ে হেঁটে সামনে এগুচ্ছেন।
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অপরাধে ৬২ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
১৯ জুলাই থেকে দেশে বিদ্যুতের ঘাটতি কমাতে চলছে শিডিউল ভিত্তিক লোডশেডিং। প্রতিদিনই রাজধানীর বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত দফায় দফায় লোডশেডিং কার্যক্রম পরিচালনা হচ্ছে। আজ শনিবার সকাল ১০টা থেকেও সেই ধারাবাহিকতায় শুরু হবে লোডশেডিং কার্যক্রম।
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে পাইপলাইনের জরুরি কাজের জন্য রাজধানীর বিভিন্ন এলাকায় ৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, শহীদ শেখ কামাল ২৬ বছর বয়সে বহুমাত্রিক প্রতিভার স্বাক্ষর রেখে গেছেন। তিনি দেশের স্বাধীনতা অর্জনে অগ্রণী ভূমিকা রেখেছেন। রণাঙ্গনের সাহসী যোদ্ধা ছিলেন। এর পাশাপাশি তার শিষ্টাচারও ছিল অনুকরণীয়।’