মহাকালের আবর্তে বিলীন হতে যাচ্ছে ২০২৩ সাল। এ বছরের সকল দুঃখ-বেদনা ভুলে মধ্যরাতে বিশ্বের সাথে বাংলাদেশও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে নতুন আশা নিয়ে বরণ করছে ২০২৪ সালকে। বিশ্বজুড়ে এবারও কোটি কোটি মানুষ নতুন বছরকে স্বাগত জানিয়েছে।
- হঠাৎ আসতে পারে মৃত্যু, প্রতিদিন যে ৫ প্রস্তুতি জরুরি
- * * * *
- কলকাতা চলচ্চিত্র উৎসবের নেটপ্যাক প্রতিযোগিতায় বাংলাদেশের ‘বনলতা সেন’
- * * * *
- নেটফ্লিক্সে পাকিস্তানের প্রথম সিরিজ, কে কোন চরিত্রে?
- * * * *
- ‘চরকি আরকা’স নেক্সট মডেল’ আসছে চরকিতে
- * * * *
- বিশ্বজুড়ে স্বজনদের হাতে প্রতি ঘণ্টায় প্রাণ হারাচ্ছেন ৫ নারী: জাতিসংঘ
- * * * *
জাতীয়
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বদলে যাওয়া বাংলাদেশের যে চিত্র তা শিল্পায়নের জন্যই সম্ভব হয়েছে।
রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন খ্রিষ্টীয় নববর্ষ ২০২৪ উপলক্ষ্যে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছুটি ১৬ দিন বাড়ানো হয়েছে। ছুটি বাড়িয়ে নতুন করে আগামী বছরের শিক্ষাপঞ্জিকা প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদফতর (ডিপিই)।
তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে স্বপ্রণোদিত হয়ে তথ্য প্রকাশের আহ্বান জানিয়েছেন প্রধান তথ্য কমিশনার ড. আবদুল মালেক।
নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অঘটন ঘটিয়ে কেউ রেহাই পাবে না। নির্বাচনকে সুষ্ঠু করার জন্য সবকিছু আয়োজন করেছে নির্বাচন কমিশন (ইসি)।
জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের দিন আগামী ৭ জানুয়ারিকে ঘিরে নাশকতার তথ্য নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, মেরিন সেক্টরে বাংলাদেশ বিশাল সম্ভাবনা নিয়ে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের মেরিটাইম সেক্টর সামনে আরো এগিয়ে যাবে বলেও তিনি উল্লেখ করেন।
বছরের শেষ দিনে সারাদেশে শৈত্যপ্রবাহের আভাস পাওয়া যাচ্ছে। রোববার (৩১ ডিসেম্বর) ভোর থেকেই কনকনে ঠাণ্ডা আর ভারি কুয়াশায় জবুথবু দেশের বিভিন্ন প্রান্তের মানুষ। ঘন কুয়াশার এই চাদর আগামী পাঁচদিনেও কমার সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সুষ্ঠু নির্বাচন করার নির্দেশ দিয়ে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, দলীয় সরকারের অধীনে নির্বাচন যে সুষ্ঠু হয়, এবার যেকোনো মূল্য তা প্রমাণ করতে হবে।
দেশে ২০২৩ সালে একক ও সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন মোট ৫৭৩ জন নারী। এরমধ্যে ধর্ষণ পরবর্তী হত্যার শিকার হয়েছেন ৩৩ জন এবং ধর্ষণের পর আত্মহত্যা করেছেন পাঁচজন। এ ছাড়াও এই সময়ে ধর্ষণচেষ্টার শিকার হয়েছে ১২৯ জন। এরমধ্যে ধর্ষণের চেষ্টার পর হত্যা করা হয় তিনজনকে, ধর্ষণের চেষ্টার কারণে আত্মহত্যা করেছেন ৩ জন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমার জীবনের স্বপ্ন ছিল শিক্ষক হওয়া। তা-ও আবার প্রাইমারি স্কুলের শিক্ষক। কিন্তু শেষ পর্যন্ত আর তা হয়ে ওঠেনি।
ঘন কুয়াশার কারণে আজ ভোর থেকেই উত্তরাঞ্চলের জেলা পঞ্চগড়, ঠাকুরগাঁও , নীলফমারীসহ পাশের জেলাগুলো ঘন কুয়াশায় ঢেকে গেছে। ময়মনসিংহ, ঢাকা ও খুলনা বিভাগের জেলাগুলোতেও ঘনকুয়াশায় ছেয়ে গেছে। এদিন সকাল নয়টা পর্যন্ত সূর্যের মুখ দেখা যায়নি অনেক জায়গায়।
সরকারের দেয়া ২০২৪ শিক্ষাবর্ষে বিভিন্ন স্তরের শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামীকাল সকল শিক্ষার্থীর হাতে পৌঁছে যাবে নতুন বই।
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ১৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
ইংরেজি নববর্ষ থার্টি ফার্স্ট নাইট উদযাপনে মানুষের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় ৩১ ডিসেম্বর রাজধানীর বেশ কয়েকটি সড়কে যান চলাচলে ট্রাফিক নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।