প্রতিটি কর্মক্ষেত্রে বৃহস্পতিবার থেকে মাস্ক পরতে হবে, মাস্ক না পরলে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হবে এবং জেল পর্যন্ত হতে পারে বলে সতর্কবার্তা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
জাতীয়
কারিগরি কারণে বুধবার (১২ জানুয়ারি) থেকে আগামী ২১ জানুয়ারি পর্যন্ত এই ১০ দিন তিতাস অধিভুক্ত এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করতে পারে।
দেশের বিভিন্ন জায়গায় আগামী দুই-তিন দিন হালকা বৃষ্টি ও কুয়াশা পড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। এর ফলে চলতি জানুয়ারি মাসে শীত আরো বাড়তে পারে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্ঘটনা ঘটলে সংশ্লিষ্ট সকলকে আইন নিজের হাতে তুলে না নিয়ে বরং দুর্ঘটনা রোধে ট্রাফিক আইন মেনে চলার আহবান জানিয়েছেন।
কক্সবাজারে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার রায় ঘোষণার তারিখ আগামী ৩১ জানুয়ারি নির্ধারণ করেছে আদালত।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ঢাকা কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে নতুন হটলাইন নম্বর চালু হয়েছে । ৫ ডিজিটের এই হটলাইন নম্বরটি ১৬১৬৩।
নিয়োগকারীদের আবেদন প্রক্রিয়া দ্রুত করার উদ্দেশ্যে মালয়েশিয়ার সরকার মধ্যস্থতাকারী বা তৃতীয় পক্ষের মাধ্যমে কোনো অর্থ প্রদান না করার পরামর্শ দিয়েছে।
জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা ২০২২ সালের জন্য সর্বসম্মতিক্রমে ইউএন উইমেন নির্বাহী বোর্ডের সভাপতি নির্বাচিত হয়েছেন।
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৭০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
প্রাণঘাতি করোনাভাইরাস সংক্রমণের রেড জোন ঘোষণা করা হয়েছে ঢাকা ও রাঙামাটি জেলাকে। এছাড়াও মধ্যম পর্যায়ের ঝুঁকিতে রাখা হয়েছে যশোরসহ সীমান্তবর্তী ৬ জেলাকে।
বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সমাজসেবী, লেখক ও সাংবাদিক নুরুল ইসলাম আর নেই। মঙ্গলবার (১১ জানুয়ারী) সন্ধ্যায় তিনি লণ্ডনের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন)।
আগামীকাল বুধবার থেকে অর্ধেক যাত্রী নিয়ে চলবে ট্রেন। করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকারের জারি করা নতুন বিধিনিষেধের আলোকে রেল কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার স্ত্রী রাহাত আরা বেগম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান।
এবারো একাদশ জাতীয় সংসদের ১৬তম ও ২০২২ সালের প্রথম অধিবেশন কার্যক্রমের সংবাদ সাংবাদিকদের সংসদ বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার থেকে সংগ্রহ করতে হবে।
দেশে হঠাৎ করে প্রাণঘাতী করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের সংক্রমণ রোধে ট্রেনে অর্ধেক যাত্রী পরিবহনের সিদ্ধান্ত শিগগিরই আসতে পারে বলে জানিয়েছেন রেলমন্তী।
পূর্বাচলের বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিবিসিএফইসি) মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা চলছে। সরকারঘোষিত বিধিনিষেধের কারণে মেলা নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে। এ অবস্থায় মেলা চলবে কি না সে বিষয়ে আজ বাণিজ্য মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে বলে জানা গেছে।