চলন্ত ট্রেন থেকে পড়ে প্রাণ গেলো যুবকের

চলন্ত ট্রেন থেকে পড়ে প্রাণ গেলো যুবকের

ছবি : প্রতীকি

পাবনা প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে শনিবার (১২ অক্টোবর) ভোরে চলন্ত ট্রেন থেকে পড়ে মোস্তফিজুর রহমান চঞ্চল (৩৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মোস্তাফিজুর রহমান চঞ্চল কুষ্টিয়া সদর উপজেলার আসাননগর গ্রামের ওয়াসেক হোসেনের ছেলে।

রেলওয়ে পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে ঈশ্বরদী বাইপাস স্টেশন সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। ঢাকা থেকে ছেড়ে আসা দ্রæততযান এক্সপ্রেস ট্রেন বাইপাস স্টেশন অতিক্রম করার সময় মোস্তফিজুর  রহমান চঞ্চল ট্রেন থেকে পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে তার মৃত্যু হয়।

ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন জানান, নিহত মোন্তাফিজুর রহমান চঞ্চলের মৃতদেহ শনিবার বেলা ১১টার দিকে তার পরিবারের কাছে হস্তান্ত করা হয়।