যশের সঙ্গে পূজা দিলেন নুসরাত জাহান!

যশের সঙ্গে পূজা দিলেন নুসরাত জাহান!

ছবিঃ সংগৃহীত

নুসরাতের সঙ্গে তার সঙ্গী যশ দাশগুপ্ত। জমিয়ে সিঁদুর খেললেন দুজনেই। দেখা গেল জামদানি শাড়িতেই। অন্যদিকে যশ পরেছিলেন সাদা রঙের শার্ট এবং নীল রঙের জিনস। অভিনেত্রী নুসরাত জাহানের এবার পূজা যেন সত্যিই অন্যরকম।

যশ-নুসরাতের ছেলে ঈশানকে দেখা গেল একেবারে আদ্যোবান্ত বাঙালিবাবু সাজপোশাকে। পরনে তার সাদা ধুতি-পাঞ্জাবি। তাতে আবার লাল সুতো দিয়ে কারুকার্য করা। নুসরাতকেও দেখা গেল লাল শাড়িতে। সোনার গয়নায় সাবেকি সাজে। সিঁথিতে সিঁদুর। অন্যদিকে আকাশি রঙের পাঞ্জাবি পরেছিলেন যশ।

নুসরাত তো আগেভাগেই বলে দিয়েছিলেন, এবার ছেলেকে নিয়ে মণ্ডপে যাবেন। ঠাকুর দেখাবেন। করলেনও তাই। যশ এবং ঈশানকে নিয়ে সাবেকি সাজে পুজোর মণ্ডপে দেখা গেল নুসরাতকে। সপ্তমীর সন্ধ্যায় বাবা যশকে কেক কেটে খাইয়েছিলেন। অষ্টমী-নবমীর সন্ধিক্ষণে মা-বাবার সঙ্গে দুর্গা দর্শনে বেরিয়েছিল ঈশান। সপরিবারে ছবি শেয়ার করে অনুরাগীদের দুর্গোৎসবের শুভেচ্ছা জানালেন অভিনেত্রী।