ঝিনাইদহে সনাতন নারীরা আজ মেতেছে সিঁদুর খেলায়

ঝিনাইদহে সনাতন নারীরা আজ মেতেছে সিঁদুর খেলায়

ছবিঃ সংগৃহীত

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের শেষ দিনে ঝিনাইদহে সিঁদুর খেলায় মেতেছিলো নারীরা।

রোববার (১৩ অক্টোবর) দুপুরে শহরের বারোয়ারি, চাকলাপাড়া, পবহাটির বাবুপাড়া, হামদহ, সদর উপজেলার বিষয়খালী বাজার সহ বিভিন্ন পূজা মণ্ডপে দশমীর শেষ দিনে এ সিঁদুর খেলায় মাতে সনাতন ধর্মাবলম্বী নারীরা।

এদিন সকালে পূজা অর্চনার পর দেয়া হয় পুষ্পাঞ্জলি। এরপরই হিন্দু বিবাহিত নারীরা দেবীর পায়ে লাল টকটকে সিঁদুর নিবেদন করেন। পরে সেই সিঁদুর একে অপরকে লাগিয়ে আগামী দিনের জন্য শুভ কামনা করেন। সেই সঙ্গে স্বামী সন্তানের মঙ্গল কামনা করেন।