উত্তরা থেকে ১৭ চোরাই বাইসাইকেল উদ্ধার, গ্রেফতার ১

উত্তরা থেকে ১৭ চোরাই বাইসাইকেল উদ্ধার, গ্রেফতার ১

প্রতিকি ছবি

 

 

রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের ১৭টি চোরাই বাইসাইকেল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মো. মনির হোসেন (৩৮) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।

উত্তরা পশ্চিম থানা পুলিশের বরাত দিয়ে আকতার হোসেন বলেন, বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে উত্তরা পশ্চিম থানার ১৩ নম্বর সেক্টর এলাকায় অভিযান চালিয়ে মনির হোসেনকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে বিভিন্ন ব্র্যান্ডের ১৭টি বাইসাইকেল উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেফতার মনির হোসেনের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে।