পটুয়াখালীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচ্ছন্নতা অভিযান

পটুয়াখালীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচ্ছন্নতা অভিযান

সংগৃহীত

পটুয়াখালী জেলার বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন স্থানে এই পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রউফ। 

এ সময় স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন স্থানে কীটনাশক প্রয়োগ করা হয়।

ডা. আব্দুর রউফ বলেন, ‘হাসপাতালের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা আমাদের সবার দায়িত্ব। ময়লা-আবর্জনা ও অপরিচ্ছন্ন পরিবেশ থেকে বিভিন্ন রোগের জীবাণু ছড়াতে পারে। বিশেষ করে ডেঙ্গু প্রতিরোধে আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা। কোথাও যেন পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। 
এ ধরনের পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত থাকবে।’

এ সময় উপস্থিত ছিলেন প্রধান সহকারী মো. রিয়াজ উদ্দীন, ফার্মাসিস্ট মো. জহিরুল ইসলাম, অফিস সহায়ক আরিফুল ইসলাম, নাসির খানসহ স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।