জলবায়ু ন্যায্যতার দাবিতে খুলনায় নৌকায় মানববন্ধন, খালি কলস প্রদর্শন

জলবায়ু ন্যায্যতার দাবিতে খুলনায় নৌকায় মানববন্ধন, খালি কলস প্রদর্শন

ছবি: সংগৃহীত

 

জলবায়ু ন্যায্যতা, ক্ষয়ক্ষতির জন্য পর্যাপ্ত অর্থায়ন, অভিযোজন সহায়তা এবং উপকূলীয় জনগোষ্ঠীর অধিকার নিশ্চিতের দাবিতে খুলনায় নৌকায় মানববন্ধন ও খালি কলস প্রদর্শন কর্মসূচি পালন করা হয়েছে।

রবিবার খুলনা জেলখানা ফেরিঘাটে এ কর্মসূচি পালন করা হয়। তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১ উপলক্ষে এ প্রতীকী কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচিতে নৌকার ওপর দাঁড়িয়ে বক্তারা বলেন, বৈশ্বিক উষ্ণতা ও অব্যাহত কার্বন নিঃসরণের কারণে জলবায়ু পরিবর্তনের প্রভাবে খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাটসহ দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলের মানুষ সুপেয় পানির সংকট, কৃষিজমিতে লবণাক্ততা, জীবিকার অনিশ্চয়তা ও পরিবেশগত বিপর্যয়ের মতো নানা সমস্যার মুখোমুখি হচ্ছে।

বক্তারা আরও বলেন, জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী দেশগুলোর কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করে তা ক্ষতিগ্রস্ত দেশগুলোকে দিতে হবে। পাশাপাশি জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত মানুষের অধিকার নিশ্চিত ও ক্ষয়ক্ষতি মোকাবিলায় কার্যকর ব্যবস্থা নিতে হবে।