যাত্রাবাড়ীতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে যুবক নিহত
ফাইল ছবি
রাজধানীর যাত্রাবাড়ীর কুতুবখালী মাদ্রাসা রোডে ছিনতাইরিদের ছুরিকাঘাতে ২৮ বছর বয়সী এক যুবক নিহত হয়েছেন। রবিবার (১৫ নভেম্বর) মধ্যরাত আড়াইটার দিকে ঘটনাটি ঘটে।
যাত্রাবাড়ী থানার এএসআই মোহাম্মদ হাসান আলী জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে কুতুবখালী মাদ্রাসা রোডের গলি থেকে রক্তাক্ত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। নিহত যুবকের শরীরে বিভিন্ন অংশে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।
তিনি আরো জানান, নিহতের নাম পরিচয় এখনো জানা যায়নি। আশপাশের সিসিটিভি ফুটেজ দেখে পালিয়ে যাওয়া ছিনতাইকারীদের শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে।