বাংলাদেশ প্রাইভেট মাদরাসা পরিষদের সম্মেলন অনুষ্ঠিত

বাংলাদেশ প্রাইভেট মাদরাসা পরিষদের সম্মেলন অনুষ্ঠিত

ফাইল ফটো

বাংলাদেশ প্রাইভেট মাদরাসা পরিষদের ঢাকা বিভাগীয় সম্মেলন ও কমিটি গঠন সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৮ অক্টোবর) সকাল ৮ টায় আশুলিয়া পল্লীবিদ্যুৎ ফুড প্লানেট অডিটোরিয়ামে বাংলাদেশ প্রাইভেট মাদরাসা পরিষদ ঢাকা বিভাগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আহমেদ আজাদীর সভাপতিত্বে ও কেন্দ্রীয় অর্থ সম্পাদক মাওলানা আব্দুল হাই সাদ্দামের সঞ্চালনায় ঢাকা বিভাগীয় সম্মেলন ও কমিটি গঠন সম্পন্ন হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন, বাংলাদেশ প্রাইভেট মাদরাসা পরিষদের সম্মানিত কেন্দ্রীয় সভাপতি জনাব মাওলানা রেজাউল করিম। 

অনুষ্ঠানে গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন শরিফবাগ কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা ফায়জুল আমিন সরকার আল মাদানী।  উক্ত সম্মিলনের মুল প্রবন্ধ পাঠ ও উদ্ভোন করেন বাংলাদেশ প্রাইভেট মাদরাসা কেন্দ্রীয় মহাসচিব মুফতী আসাদ আকন্দ, পরিষদের বিভিন্ন কার্যক্রম নিয়ে কথা বলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল কাদের রুহানী। 

উক্ত সম্মেলন থেকে ঢাকা বিভাগের সভাপতি নির্বাচিত হন মুফতী হুসাইন আহমাদ মাদানী ও ঢাকা জেলার সভাপতি নির্বাচিত হন মুফতী শেখ আহমাদ বিন আজাদী। ঢাকা বিভাগ ও জেলার আগামী ২০২৪/২৫ সেশনের কমিটি ঘোষনা করেন পরিষদের সম্মানিত মহাসচিব মুফতি আসাদ আকন্দ। 

এ ছাড়াও উক্ত সম্মেলনে বক্তব্য প্রদান করেন, মুফতি সাইফুদ্দীন, মুফতি আবুবকর মুহাম্মদ তাহের,মুফতি আবু সালেহ, মাওলানা আরিফ রব্বানী, ড. ফয়জুল হক আশয়ারী সহ ঢাকা বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত প্রাইভেট মাদ্রাসার সম্মানিত পরিচালক ও প্রিন্সিপাল বৃন্দ। 

বিভাগীয় কমিটি ও জেলা কমিটি ঘোষণার পর সংক্ষিপ্ত দোয়া মোনাজাত করেন মুহাদ্দিস শফিকুল ইসলাম।