এনায়েতপুরে ‘বিজনেস ইনোভেশন ফেয়ার’ অনুষ্ঠিত

এনায়েতপুরে ‘বিজনেস ইনোভেশন ফেয়ার’ অনুষ্ঠিত

সংগৃহীত

শিল্পোদ্যোক্তা তৈরি এবং তরুণ শিক্ষার্থীদের উৎপাদিত পণ্য প্রদর্শনের লক্ষে সিরাজগঞ্জের এনায়েতপুরে জমকালো আয়োজনে ‘বিজনেস ইনোভেশন ফেয়ার’ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ের মুক্ত মঞ্চে ব্যবসায় প্রশাসন বিভাগের বিজনেস ক্লাবের আয়োজনে ফেয়ারের স্টল উদ্বোধন করেন ইমিরেটাস প্রফেসর ও উপদেষ্টা প্রফেসর ড. হোসেন রেজা ও ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর প্রফেসর আহসান হাবিব।

দিনব্যাপী এই মেলায় উদ্যোক্তাদের উদ্ভাবনী পণ্য ও সেবামূলক ধারণা প্রদর্শনের জন্য মোট ১০টি স্টল স্থান পায়। স্টলগুলোতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তৈরি বিভিন্ন ধরনের সৃজনশীল পণ্য, তাঁতের শাড়ি ও লুঙ্গি, হস্তশিল্প ও ব্যবসায়িক আইডিয়া প্রদর্শন করা হয়।

এসময় খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ বিজনেস এন্ড সোসাল সায়ন্সের ডীন ড. মোস্তফা মাহমুদ হাসান, বিজনেস ক্লাবের প্রধান উপদেষ্টা হাসান মোহাম্মদ মাহমুদ উল হক ও বিভাগীয় প্রধান ড. মোতাহার হোসেন সহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।