শিক্ষা
বেরোবিতে রাত ৮টার মধ্যে সকল গেট বন্ধের ঘোষণা
ফাইল ছবি
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) মূল গেট ছাড়া সকল গেট রাত ৮টার মধ্যে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. ফেরদৌস রহমান স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ক্যাম্পাসের নিরাপত্তা ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে মূল গেট ব্যতীত অন্যান্য গেট রাত ৮টার মধ্যে বন্ধ করা হবে। মূল গেটটি সার্বক্ষণিক খোলা থাকবে। শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের এই বিষয়ে সহযোগিতার জন্য আহবান জানানো হয়েছে।