মশাল মিছিল-ককটেল বিস্ফোরণের প্রস্তুতি, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৫০ জন গ্রেপ্তার

মশাল মিছিল-ককটেল বিস্ফোরণের প্রস্তুতি, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৫০ জন গ্রেপ্তার

ছবিঃ সংগৃহীত।

একদিনে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে নিষিদ্ধ সংগঠনে ৫০ সদস্যকে গ্রেপ্তার করেছে ডিএমপি। তারা মশাল মিছিল ও ককটেল বিস্ফোরণের প্রস্তুতিকালে নিচ্ছিলেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে। গত ২৪ ঘণ্টায় তাদের গ্রেপ্তার করা হয়।

ডিএমপি জানায়, নাশকতা ঠেকাতে ডিএমপি থানা পুলিশ, গোয়েন্দা পুলিশ একসঙ্গে কাজ করছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়।