সি-পুতিনের সঙ্গে বৈঠকের আগে ট্রাম্পের সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

সি-পুতিনের সঙ্গে বৈঠকের আগে ট্রাম্পের সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

ফাইল ছবি

চীন ও রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ত্রিপক্ষীয় বৈঠকের আগে আঞ্চলিক সম্মেলনের ফাঁকে তার সঙ্গে বৈঠক করেছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। বুধবার টোকিও এ তথ্য জানিয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, মঙ্গলবার ম্যানিলায় ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোসের আয়োজিত এক নৈশভোজে তাকাইচি ও ট্রাম্পের মধ্যে আলোচনা হয়।

এ সময় তারা ‘ইন্দো-প্যাসিফিক অঞ্চলের বিভিন্ন বিষয়সহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ইস্যুতে ঘনিষ্ঠ সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে একমত হন’।

আজ বুধবার তাকাইচি চীনের শেনজেন শহরের উদ্দেশে রওনা হবেন। প্রধানমন্ত্রী হিসেবে এটিই হবে তার প্রথম চীন সফর।

তবে তাইওয়ান ইস্যুতে তার সাম্প্রতিক কিছু মন্তব্যের কারণে বেইজিংয়ের সঙ্গে টোকিওর সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে চীনের প্রেসিডেন্ট সি চিনপিংয়ের সঙ্গে তাকাইচির আনুষ্ঠানিক একান্ত বৈঠক হওয়ার সম্ভাবনা কম বলে ধারণা করা হচ্ছে।