লভ্যাংশ দিতে ব্যর্থ লংকাবাংলা ফাইন্যান্স
ফাইল ছবি
শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান লংকাবাংলা ফাইন্যান্স ৩০ জুন, ২০২৫ সামাপ্ত হিসাববছরে শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দেয়নি। লোকসানে থাকায় কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দিতে ব্যর্থ হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
লংকাবাংলা ফাইন্যান্সের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩১ ডিসেম্বর হবে। এজন্য কোম্পানির রেকর্ড ডেট আগামী ৯ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে। সমাপ্ত হিসাববছরে কোম্পানির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২ টাকা ১২ পয়সা। গত ৩১ ডিসেম্বর কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৩ টাকা ৯৯ পয়সায়।
লভ্যাংশ দিতে ব্যর্থ হওয়ায় কোম্পানিটি ‘এ’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর হয়েছে।