গাইবান্ধায় ১০ হাজার পিস ইয়াবাসহ আটক ১
ছবিঃ সংগৃহীত।
গাইবান্ধার সাঘাটায় ১০ হাজার ২শ’ পিস ইয়াবাসহ শাহাদত হোসাইন মন্ডল ওরফে ছায়দার (৫৮) নামের এক মাদক করবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। জব্দকৃত ইয়াবার বর্তমান বাজারমূল্য প্রায় ৩০ লাখ ৬০ হাজার টাকা।
বুধবার (২৩ অক্টোবর) রাতে বিষয়টি নিশ্চিত করেন গাইবান্ধা মাদ্রকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক শাহ্ নেওয়াজ।
এ বিষয়ে গাইবান্ধা মাদ্রকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক শাহ্ নেওয়াজ বলেন, বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে শাহাদত হোসাইন মন্ডল ওরফে ছায়দারের বাড়ীতে অভিযান পরিচালনা করা হয়।
এসময় তার ঘর থেকে ১০ হাজার ২শ’ পিস ইয়াবা জব্দসহ তাকে গ্রেফতার করা হয়।
তিনি বলেন, জব্দকৃত ইয়াবার বর্তমান বাজারমূল্য প্রায় ৩০ লাখ ৬০ হাজার টাকা। আসামীর বিরুদ্ধে সাঘাটা থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।