কক্সবাজারে পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

কক্সবাজারে পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

প্রতিকী ছবি

কক্সবাজারের চকরিয়ায় পুকুরে ডুবে মো. শোয়াইব (১১) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার দুপুর ২টার দিকে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বৈরাগীরখিল এলাকায় এ ঘটনা ঘটে।  

শোয়াইব ওই এলাকার ফিরোজ আহমদের ছেলে ও স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র।    স্থানীয় লোকজন জানায়, দুপুরে বাড়ির পার্শ্ববর্তী পুকুরে গোসল করতে যায় শোয়াইব।

পরে খোঁজ নিয়ে পুকুরে লাশ ভাসতে দেখে পরিবারের লোকজন উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।